সাভারের বিজ্ঞান শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিতে শীর্ষ প্রস্তুতি নিশ্চিত করার একটি নির্ভরযোগ্য ও যত্নশীল একাডেমি।
প্রধান মেন্টর: Tajrul Islam Shumon (JU) • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)
নিবিড় পর্যবেক্ষণ ও যত্ন
বড় ভিড়ে শিক্ষার্থীরা প্রায়ই প্রশ্ন করার সুযোগ পায় না এবং নিজের দুর্বলতাগুলো আড়ালে থেকে যায়। তাজরুলস ক্লাসরুম গড়ে উঠেছে এমন এক পরিবেশে, যেখানে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি সরাসরি শিক্ষক নিজে পর্যবেক্ষণ করেন।
প্রথম দিন থেকেই সুদূরপ্রসারী প্রস্তুতি
বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে দুটি আলাদা জগৎ মনে করা বিজ্ঞানের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভুল। একাদশ শ্রেণি থেকেই যদি সূত্রের পেছনের লজিক ও ভর্তি পরীক্ষার ট্রিকি দিকগুলো আয়ত্ত করা যায়, তবে এইচএসসির রেজাল্ট যেমন চমৎকার হয়, তেমনি এডমিশনেও এগিয়ে থাকা নিশ্চিত হয়।
মুখস্থ নয়, কনসেপ্ট-ফার্স্ট শিখন
বিজ্ঞান কখনোই অন্ধভাবে মুখস্থের বিষয় নয়। প্রতিটি সূত্র কেন আসলো, এর বাস্তব জীবনে প্রয়োগ কী এবং গাণিতিক সমস্যার বিভিন্ন ধাপে কীভাবে সহজে পৌঁছানো যায়—ক্লাসে তা সুস্পষ্টভাবে আলোচনা করা হয়।
অধ্যায়ভিত্তিক পরীক্ষা ও প্র্যাকটিস
প্রতিটি অধ্যায় শেষে বোর্ড ও ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ডে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হয় এবং শিক্ষার্থীদের অগ্রগতি অভিভাবকদের নিয়মিত জানানো হয়।
পড়াশোনার জন্য চাই শান্ত, কোলাহলমুক্ত এবং সুশৃঙ্খল একটি ক্লাসরুম। আমাদের সাভার ক্লাসরুমে যা যা থাকছে:
Green Bell Laboratory School-এর পাশে আমাদের অফলাইন ক্লাসরুমে এসে শিক্ষক ও পরিবেশের সাথে পরিচিত হন।